বাক-স্বাধীনতার পরিধি কতদূর পর্যন্ত বিধেয়?
মতপ্রকাশের স্বাধীনতা মানুষের অন্যতম মৌলিক ও পরম আকাঙ্ক্ষিত অধিকার। কোনো প্রকার সেন্সরশিপ, প্রতিহিংসামূলক ব্যবস্থা কিংবা আইনি জটিলতার ভয় ব্যতিরেকে নিজস্ব অভিমত ও চিন্তাধারা ব্যক্ত করার নিরঙ্কুশ অধিকারই হলো বাক-স্বাধীনতা।