আইনের আদর্শ রূপ ও তার অভিপ্রেত স্বরূপ
যে আইন কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধানে প্রণীত হয় না, তা কখনোই আদর্শ হতে পারে না। যেহেতু সংজ্ঞায়িত না হওয়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সমাজবাস্তবতায় সুনির্দিষ্ট উদ্দেশ্যহীন আইনের জনস্বার্থে কোনো মূল্য নেই এবং তা অবিলম্বে রহিত হওয়া আবশ্যক।