লেখাসমূহ ব্যবহারের স্বত্ব
মেরুনপেপার একটি মুক্ত, স্বাধীন ও প্রগতিশীল লেখালেখির প্ল্যাটফর্ম, যেখানে লেখকের মৌলিক চিন্তা, বিশ্লেষণ ও মতামতকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।
এই নীতিমালাটি লেখকের লেখাসমূহের ব্যবহার, কপিরাইট এবং প্ল্যাটফর্মে প্রকাশ-পরবর্তী স্বত্বাধিকার সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে। এতে আন্তর্জাতিক স্বীকৃত নীতিমালার আলোকে লেখক ও প্ল্যাটফর্মের মধ্যে দায়িত্ব, অধিকার ও সম্মতির সীমা নির্ধারণ করা হয়েছে।
লেখকদের জন্য মেরুনপেপার কেন?
মেরুনপেপারে লেখালেখি করার মাধ্যমে আপনি শুধু আপনার কণ্ঠ প্রকাশ করছেন না, বরং একটি প্রগতিশীল ও বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের অংশ হয়ে সমাজ ও সময়কে প্রভাবিত করার সুযোগ পাচ্ছেন। যদিও মেরুনপেপারে আর্থিক পারিশ্রমিক দেওয়া হয় না (যদি আলাদাভাবে চুক্তি করা না হয়), তবুও আপনি পাবেন:
কপিরাইট ও মালিকানা
আপনার জমা দেওয়া প্রতিটি লেখা আপনার মেধাস্বত্ব (intellectual property)। লেখক হিসেবে আপনি লেখার নিরঙ্কুশ মালিক, এবং আপনি চাইলে সেই লেখা ভবিষ্যতে অন্য কোথাও ব্যবহার করতে পারেন।
তবে মেরুনপেপারে আপনি যখন কোনো লেখা প্রকাশের জন্য জমা দেন, তখন আপনি আমাদেরকে একটি “অ-একচেটিয়া, বিশ্বব্যাপী, এবং অবাধে ব্যবহারযোগ্য অনুমতি” দেন—যার মাধ্যমে আমরা:
- আপনার লেখা অনলাইনে প্রকাশ করতে পারি
- প্রয়োজন অনুযায়ী লেখাটি প্রচার করতে পারি (যেমন: সোশ্যাল মিডিয়া, ইমেইল নিউজলেটার, সংকলন ইত্যাদি)
- আমাদের পাঠাগার ও ডিজিটাল আর্কাইভে তা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি
লেখার পুনঃপ্রকাশের শর্ত
আপনি চাইলে একই লেখা পরবর্তীতে অন্য কোনো পত্রিকা বা মাধ্যমে প্রকাশ করতে পারেন। তবে সেক্ষেত্রে “মেরুনপেপারে এটি প্রথম প্রকাশিত হয়েছে”—এই তথ্য এবং মূল আর্টিকেলের লিংক উল্লেখ করা বাধ্যতামূলক।
যদি কোনো বাহ্যিক প্ল্যাটফর্ম একচেটিয়া (exclusive) কনটেন্ট দাবি করে, তবে অনুগ্রহ করে আমাদের আগে থেকে জানান।
লেখক হিসেবে আপনার দায়িত্ব
- •আপনি নিশ্চিত করবেন যে, জমাকৃত লেখাটি মৌলিক এবং অন্য কারো কপিরাইট বা মেধাস্বত্ব ভঙ্গ করে না।
- •লেখাটি যদি অনুবাদ হয়, তাহলে মূল রচনার উৎস ও অনুমতির স্পষ্ট তথ্য সংযুক্ত করতে হবে।
- •আপনি সম্মত হচ্ছেন যে, লেখাটির ব্যবহারের জন্য মেরুনপেপার কোনো আর্থিক সম্মানী দিচ্ছে না (যদি আলাদাভাবে চুক্তি করা না হয়)।
লেখা সরিয়ে নেওয়ার অনুরোধ
বিশেষ কোনো কারণে বা পরিস্থিতিতে আপনি যদি চান যে প্রকাশিত লেখাটি সরিয়ে নেওয়া হোক, তাহলে আমাদের লিখিতভাবে যোগাযোগ করতে পারেন। সম্পাদকীয় টিম কারণ বিবেচনায় নিয়ে সম্মানের সাথে বিষয়টি সমাধানের পদক্ষেপ নেবে।